স্পোর্টস রিপোর্টার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। অপেক্ষা এবার চূড়ান্ত লড়াইয়ের। সেই উদ্দেশ্যে আজ সকাল সোয়া আটটায় চট্টগ্রামের পথে রওনা হবে বাংলাদেশ দল।
আগামী ২২ নভেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরপর ৩০ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগে আগামী আজ থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।
এই সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে স্টুয়ার্ট ল’র শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। দুই টেস্ট ছাড়াও বাংলাদেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৯ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২২ ডিসেম্বর শেষ হবে চলতি বছরে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ।