রোহিঙ্গা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ নিয়ে গতকাল মঙ্গলবার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ওয়েস্টিন হোটেলে। এতে কানাডা সরকারের বিশেষ দূত বব রেমূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী মো. শাহরিয়ার কবির, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া প্রিফন্তেইন ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সভাপতি ড. চৌধুরী নাফিজ শারাফাত। -প্রেস বিজ্ঞপ্তি