টিভিতে আজ

মিনেসকিউল

শিশুরা পোকামাকড় বিশেষজ্ঞ না। কিন্তু তারা যখন ঘরের বাইরে যায় তখন পোকামাকড় পর্যবেক্ষণে অনেক সময় ব্যয় করে। শিশুরা পিঁপড়া ও অন্যান্য ক্ষুদ্র কীটপতঙ্গের চলাচল ও কাজ অবাক দৃষ্টিতে দেখতে থাকে। এমনকি তারা নিজেদেরকে এসব কীটপতঙ্গের জায়গায় ও চিন্তা করে। অদ্ভুত পরিস্থিতিতে তারা কি করতো এসব ভাবতে ভাবতে পার করে ফেলে অনেকটা সময়। শিশুদের এই দৃষ্টিভঙ্গির কথা ভেবেই নির্মিত হয়েছে ‘মিনেসকিউল’। এরইমধ্যে ‘মিনেসকিউল’ বাংলাদেশের শিশুদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে দুরন্ত টিভিতে সম্প্রচারের মাধ্যমে। পোকামাকড়ের দুঃসাহসিক অভিযান, জীবনের গল্প ও অনুসন্ধান নিয়েই মিনেসকিউল। পোকারা কেমন পরিবেশে থাকে, কিভাবে নিজেদের কাজ করে এগুলো দেখা যাবে এখানে ওদেরই দৃষ্টিতে। মিনেসকিউল প্রচারিত হয় সোম থেকে শনিবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে।