কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও পাটুরিয়া-দৈালতদিয়া নৈা-রুটে যাত্রী বোঝাই করে ফেরি পারাপার করছে বিআইডব্লিউটিসি। শুধু এই লকডাউন নয় বিগত সময়েও বিভিন্ন বিধিনিষেধের সময়ও মানবিকতার অযুহাতে ফেরিতে যাত্রী পারাপার করেন তারা।
প্রথমদিন থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। তবে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে জরুরি পণ্য সেবা গাড়ির সঙ্গে আজও ফেরিতে পার করা হচ্ছে যাত্রীসহ সব ধরনের গাড়ি।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আসা সব ফেরিতেই যাত্রী ও যাত্রী বহনকারী গাড়ি পার হচ্ছে। শুধু বাস চলাচল বন্ধ আছে।
ইত্তেফাক/এসজেড