রোকন ইমনের সঙ্গীতে ভেলকি মিউজিকের ব্যানারে সম্প্রতি প্রকাশিত হয়েছে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘প্রাণ চায় যদি হায়’। অ্যালবামটিতে গান করেছেন গায়ত্রী আচার্য্য ও আদ্রিতা আজিজ। গত ১৩ নভেম্বর ছায়ানট সংস্কৃতি ভবনে সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মোড়ক উন্মোচন শেষে শিল্পীদের কণ্ঠে অ্যালবাম থেকে কিছু গান পরিবেশিত হয়। উল্লেখ্য, গানগুলো ভেলকি মিউজিকের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়েছে।