গাজীপুরঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দিনভর পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপাচার্য ড. এম এ মাননান। বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুল, ১১টি প্রশাসনিক বিভাগ ও বিভিন্ন দপ্তর পিঠামেলায় স্টল নিয়ে ৪৩ ধরনের পিঠাপুলি প্রদর্শন করে। মেলায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, রেজিস্ট্রার ড. মুহা: শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন —ইত্তেফাক