সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকায় নার্সারি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এক বখাটেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটি তার বাবা-মায়ের সাথে জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো। আটক যুবকের নাম মোঃ রাজু। সে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার খলিলকান্দি গ্রামের মৃত মর্তুজা আলীর ছেলে। সে পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় ভাড়া থেকে বিভিন্ন নির্মাণাধীন ভবনে থাই গ্লাসের কাজ করতো বলে জানা গেছে।
শিশুটির মা জানায়, দুপুরে শিশুটি প্রাইভেট পড়ে দাদির সাথে বাসায় ফিরছিল। পথে শিশুটি দাদিকে ফেলে একাই বাসার উদ্দেশে দৌড় দেয়। এ সময় শিশুটিকে একা পেয়ে বখাটে রাজু চকলেটের প্রলোভন দেখিয়ে মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি এক নারী দেখে ফেললে তার সহযোগিতায় স্থানীয়রা ঐ যুবককে ধরে গণধোলাই দেয়।