রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিল্লাল হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন এলাকার বালুরমাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বিল্লাল হোসেনের বাড়ি ভোলা সদর উপজেলার মেদুয়া এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আলী।  রূপগঞ্জ থানার এসআই বাদশাহ আলম জানান, কাঞ্চন এলাকার বালুরমাঠ এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিলো, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন ইউএসবি এক্সপ্রেস নামে একটি কোম্পানিতে চাকরি করতেন বলেও জানায় পুলিশ।