মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে গুলি, হিন্দু মহাসভার সম্পাদক গ্রেপ্তার

ভারতের অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর ৭১তম মৃত্যু বার্ষিকীতে তার প্রতিকৃতিতে গুলি চালিয়ে দিনটি উদযাপন করেছিলেন হিন্দু মহাসভার সদস্যরা। এই কাজে নেতৃত্ব দিয়েছিলেন সমিতির সম্পাদক পূজা শকুন পান্ডে।

গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের স্মরণে দিনটি তারা আনন্দ সহকারে উদযাপন করেছিলেন, যার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই তাদের গ্রেপ্তারের দাবিতে ভারত জুড়ে ঝড় উঠে।

এরপর থেকেই পুলিশ ও প্রশাসন তাদের খোঁজ শুরু করে। গত ৩০ জানুয়ারি এই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন পূজা শকুন পান্ডে, তার স্বামী অশোক পান্ডে সহ ওই দলের ১২জন সদস্য।

তবে ভারতীয় পুলিশ জানায়, মঙ্গলবার আলিগড়ের তপ্পল থেকে পুজা শকুন পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর স্বামী অশোক পান্ডেকেও পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এছাড়া গত সপ্তাহে গ্রেফতার হয় ৩জনকে গ্রেপ্তার করা হয়। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক পূজা পান্ডে গান্ধীজির প্রতিকৃতিতে  গুলি করছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন  তাঁদের সংগঠনে এই নতুন কায়দায় গান্ধীজির মৃত্যু দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। 

আরো পড়ুন: অস্ত্র রক্ষায় বিমানবন্দর ও অন্যান্য স্থাপনা ব্যবহার উ. কোরিয়ার

এমন ভিডিও ভাইরাল হওয়ার পর কড়া সমালোচনার মুখে পড়ে হিন্দু মহাসভার সদস্যরা। 

ইত্তেফাক/এসআর