বই থেকে আনন্দ লুটব

আকরাম সাবিত

 

চিনে চিনে

কিনে কিনে

পড়ব—

বই পড়ে এ জীবন গড়ব

ছড়া পড়ে হৈচৈ করব

গল্পের ভেতরেও

যেতে যেতে স্বপ্নকে ধরব।

 

দিনে রাতে

সাথে সাথে

রাখব—

বই পড়ে ফুল পাখি আঁকব

ছন্দের গায়ে মেখে থাকব

এই মনে তার ছোঁয়া মাখব

ভালোবেসে কাছে শুধু ডাকব।

 

রথে রথে

মেলা পথে

ছুটব—

বই পড়ে ঘুম থেকে উঠব

ফুল হয়ে বাগিচায় ফুটব

আলোর মশাল হতে

বই থেকে আনন্দ লুটব।