বছরে প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের। এই মাসেই মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘বৃষ্টি তোমাকে দিলাম’। তবে দেশের কোনো ছবি নয়, কলকাতায় অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে তার। অর্ণব পাল পরিচালিত এ ছবিটির টিজার ও ট্রেলার মুক্তি পেয়েছে এরইমধ্যে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের এই ছবিতে ভিন্ন এক জয়াকে দেখা যাবে।
ছবিটিতে বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘সপ্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার’ রোগী তিনি। ডাক্তারের পরামর্শে বেড়াতে গিয়ে সে এক দুর্ঘটনায় জড়িয়ে যায়। যা নিয়ে পুলিশ-আদালত পর্যন্ত জল গড়ায়। এমন একটি গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।