এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। এর আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দায়িত্বরত ছিলেন। মোহাম্মদ ফিরোজ হোসেন প্রবেশনারি অফিসার হিসাবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগ দেন। - প্রেস বিজ্ঞপ্তি