ক্যাপশন নিউজ

গত ৩১ জানুয়ারি ঢাকার স্থানীয় একটি হোটেলে ‘আলফা ভিশন’ এর জাতীয় বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সারাদেশের বিপণন কর্মকর্তা, ব্যাঙ্ক ব্যবস্থাপক এবং স্বনামধন্য নাট্যজন ব্যক্তি উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং বৈকালী সংঘের উদ্যোগে সম্প্রতি রাজশাহীর মনি বাজার প্রাঙ্গণে ‘৪র্থ ওয়ান ব্যাংক পুষ্প মেলা ২০১৯’ আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ. এম খায়রুজ্জামান লিটন এবং বিশেষ অতিথি ছিলেন ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান

০০০

রাজশাহীতে বেসিক ব্যাংক লিমিটেডের এটিএম বুথ সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক হাসান তানভীর, এ.কে.এম. মাসুদ-উর-রহমান, মো. ইছমাইল, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, শাখা ব্যবস্থাপক রকিবুল হাসান উপস্থিত ছিলেন

০০০

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘গাইডলাইনস ফর ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মো. জাকির হোসাইন এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন