বিশ্বনাথ (সিলেট): সিলেটের বিশ্বনাথে বুধবার কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিলি রানী দেবকে (বিদায়) ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পরিচালনা কমিটি। পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইন্সট্রাক্টর (ইউআরসি) আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিয়া বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সহকারী শিক্ষা অফিসার জামশেদুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক লিলি রানী দেব ও জিপিএ-৫ প্রাপ্ত সাত শিক্ষার্থীকে ক্রেস্ট, সম্মাননা স্মারক এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পক্ষ থেকে সাত শিক্ষার্থীকে ৫শ টাকা করে প্রদান করা হয় —ইত্তেফাক