চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে সাড়ে ১২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪ লাখ ৩০ হাজার শিশু ও জেলায় ৭ লাখ ৯৬ হাজার ১৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের কর্মসূচি পালন উপলক্ষে চট্টগ্রাম সিভিল সার্জনের সম্মেলন কক্ষে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কর্মসূচির তথ্য তুলে ধরে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৮৩ হাজার ৫৯৩ জন শিশুকে একটি করে নীল রঙয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ১২ হাজার ৬০২ জন শিশুকে একটি লাল রঙয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। ১৪টি উপজেলায় ৪ হাজার ৮৪১টি কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে সরকারি স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি ৯ হাজার ৭২২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
এ ছাড়া চট্টগ্রাম মহানগরীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচি পালনের জন্য ৪১টি ওয়ার্ডে ১ হাজার ২৮৮টি কেন্দ্র স্থাপন করা হবে।