ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তরুণদের ‘লেটস টক’ অনুষ্ঠানের অনুকরণে এবার ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধক্ষ্যের সাথে শিক্ষার্থীদের ‘লেটস টক’ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজ মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। কসাসের সভাপতি উম্মে সায়মা জয়ার সঞ্চালনায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম।
ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা, শিক্ষার মান উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। প্রধান অতিথি সমস্যা সমাধানসহ শিক্ষার মান উন্নয়নে নানা পরামর্শ দেন। অনুষ্ঠানে শিক্ষক ও ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ, সমাজ সেবক অ্যাড. মনোয়ারুল হক লাল, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, উপদেষ্টা সদস্য ডা: কামরুল হাসান, হাবিবুর রহমান ও আহসানুল কবির।