৮/১০/১৮ তারিখের এক প্রজ্ঞাপন মারফত ১৫ বছর বা তারও আগে অবসরপ্রাপ্ত পেনশন সমর্পণকারীদের পেনশনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করায় সরকারকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু ঐ ঘোষণায় বিধবা স্ত্রীদের কথা বলা হয়নি। অথচ তাদেরই পেনশন সবচেয়ে বেশি প্রয়োজন। আমার স্বামী দীর্ঘ ৩৫ বছর চাকরি করার পর অগ্রণী ব্যাংক থেকে ২০০২ সালে অবসর নিয়ে পারিবারিক দায়-দেনা পরিশোধ এবং একাধিক বিবাহযোগ্যা কন্যার বিবাহের খরচ মেটানোর উদ্দেশ্যে সমুদয় পেনশন সমর্পণ করেন। তিনি গত জুনে ইন্তেকাল করেন। সরকারের ঘোষণায় খুবই আশান্বিত হয়েছিলাম যে স্বামীর অবর্তমানে আমি তাঁর পেনশন পাব। কিন্তু প্রজ্ঞাপনে বিধবাদের কথা উল্লেখ নেই। বিধবাদের দুঃখ দূর করার জন্য শতভাগ পেনশন সমর্পণকারী মৃত কর্মচারীর স্ত্রীও স্বামীর অবসর গ্রহণের নির্দিষ্ট সময় পর যাতে পেনশন পেতে পারে, সে ব্যবস্থা করতে সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
আনোয়ারা বেগম
স্বামী : মরহুম রায়হান উদ্দিন ভূইয়া,
১১৪ বেউথা রোড, মানিকগঞ্জ