তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। গতকাল বিকালে ঢাকায় পৌঁছান তিনি। আইসিসির কোনো চেয়ারম্যানের এটাই প্রথম বাংলাদেশ সফর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণে বিপিএলের ষষ্ঠ ফাইনাল দেখতে এসেছেন ভারতীয় এই ক্রিকেট প্রশাসক। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল উপভোগ করবেন তিনি। আজ রাজধানীর একটি হোটেলে শশাঙ্ক মনোহরকে সংবর্ধনা দিতে পারে বিসিবি। ৯ ফেব্রুয়ারি ফিরে যাবেন তিনি। দুই মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন শশাঙ্ক। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রথমবার এবং জাগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।