এএফসি কাপ আবাহনীর প্রতিপক্ষ মারসিংদী ক্লাব

 স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপ ফুটবলে আবাহনীর প্রথম খেলা ৩ এপ্রিল। প্রতিপক্ষ নেপালের মারসিংদী ক্লাব। খেলা হবে কাঠমান্ডুর আনফা কমপ্লেকসের মাঠে। গতকাল বাফুফে আবাহনীর এএফসি কাপের খেলাগুলোর সূচি জানিয়েছে। গ্রুপ ই দক্ষিণ অঞ্চলের নেপালের মারসিংদী ক্লাব ছাড়াও ভারতের পিনেরাভ পাঞ্জাব রয়েছে আবাহনীর গ্রুপে। এই দুটি দলের খেলা হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে। এ ছাড়াও ভারত, ভুটান ও শ্রীলঙ্কা হতে একটি দল আবাহনীর গ্রুপে ঢুকবে।