উলিপুরে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় শহরের বড় মসজিদ মোড়ে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সুজন উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, জেলা আহ্বায়ক গণ-কমিটির সদস্য মাসুম করিম, গণ-কমিটির উলিপুর সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন। এ সময় বক্তারা অবিলম্বে চিলমারী থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করার দাবি জানান। সংগঠনটি গত সাত বছর ধরে আন্তঃনগর ট্রেনের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রেখেছে।