কালিয়াকৈরে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে ধর্ষণের পর স্বপনা আক্তার নামে এক যুবতীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বপনা উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর এলাকার মোঃ সিয়াম হোসেনের মেয়ে ।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ কালিয়াকৈর থানা-পুলিশ উদ্ধার করে। দুর্বৃত্তরা ধর্ষণের পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ। মৌচাক পুলিশ ফাঁড়ির এস আই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।