কুমিল্লা প্রতিনিধি
মাত্র আট বছরের শিশু রাফসান মাহমুদ জিসান। কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের হিফজ শাখার ছাত্র। সে মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার সম্মান অর্জন করেছে। রাফসান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের ছেলে। এদিকে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়ে পড়েছে।
প্রসঙ্গত, এর আগে ২৯ দিনে কোরআন মুখস্থ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন পাকিস্তানি তরুণী জুয়াইরিয়া।