বরিশাল অফিস
নগরীর সকল খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করে দেওয়াসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কিষাণী সভা বরিশাল জেলা ও মহানগর কমিটি। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কৃষক নেতা হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো: হালিম মোহরী, কিষাণী সভা বরিশাল জেলা সভানেত্রী ও কেন্দ্রীয় সহ সভানেত্রী রেহানা বেগম মিতু, সাধারণ সম্পাদিকা রেনু বেগম, প্রচার সম্পাদক ইউসুফ আকন প্রমূখ। পরে অশ্বিনী কুমার হল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হল চত্বরে এসে শেষ হয়।