তথ্যপ্রযুক্তি ডেস্ক
দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। যতগুলো ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে রয়েছে তার মধ্যে সিম্ফনি একটি। প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদানুযায়ী মোবাইল সেট বাজারজাত করে থাকে। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি ‘সিম্ফনি আই৯৫’ মডেলের একটি স্মার্টফোনের আনুষ্ঠানিক বাজারজাত শুরু করেছে। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৯শ’ ৯৯ টাকা।
প্রতিষ্ঠানটির বিপণন বিভাগে কথা বলে জানা যায়, স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত অপারেটিং সিস্টেম। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে এবং আইপিএস এলসিডি প্যানেল। যার রেজ্যুলেশন HD+ ev 1440X720p।
সিম্ফনি আই৯৫ মডেলের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরায় রয়েছে ট্রু ফ্ল্যাশ। ব্যাক ক্যামেরায় ২.২ অ্যাপারচার এবং ফ্রন্ট ক্যামেরায় ২.২ অ্যাপারচার ব্যবহার করা হয়েছে। অধিক ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি।