ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনো। সেরকম এক তরুণের গল্প নিয়ে প্রকাশিত হচ্ছে রাহিতুল ইসলামের উপন্যাস ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’।
প্রথাগত চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার কাহিনি উঠে এসেছে এই উপন্যাসে। তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিক হিসেবে লেখক খুব কাছ থেকে এই পেশার চ্যালেঞ্জগুলো দেখেছেন। এই পেশার প্রতিকূলতা, সুযোগ, উদ্যোক্তা হওয়ার গল্পের সঙ্গে মানবিক প্রেমের আখ্যান মিলিয়ে এটি একটি অনবদ্য রচনা।
অনলাইন বুক শপ প্রথমা ডটকম থেকে বইটি অর্ডার দেওয়া যাবে। ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ উপন্যাসটিতে প্রথমাডটকম ৩০ শতাংশ ছাড় দিচ্ছে। বইটি ১৪০ টাকায় পাবেন শুধু প্রথমা ডটকম থেকে। অনলাইনের পাশাপাশি বই অর্ডার করা যাবে এসএমএসেও। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নড়র লিখে এসএমএস করতে হবে ২২২২১ নম্বরে। বিস্তারিত জানতে ফোন নম্বর ০১৯৮৮৩৩৭৭৩৩। অথবা ভিজিট www.prothoma.com/-/691-outsourching.html এই ঠিকানায়। উপন্যাসটি প্রকাশ করছে সিঁড়ি প্রকাশন। মেলায় ৫৯৭ স্টলেও পাওয়া যাবে বইটি।