জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপিত হয়েছে ২য় জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে গণগ্রন্থাগার অধিদফতর দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সকালে একটি শোভাযাত্রা শাহবাগ গোল চত্বর প্রদক্ষিণ করে কবি সুফিয়া কামাল গণগ্রন্থাগার গেটে এসে পাঠক-সমাবেশে রূপ নেয়। সমাবেশে স্বাগত বক্তব্য দেন গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। সমাবেশের তাত্পর্য তুলে ধরেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। দ্বিতীয় অধিদফতরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব ও তাত্পর্য’ শীর্ষক আলোচনা। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। মূল আলোচক ছিলেন রবীন্দ্র বিশ্বদ্যািলয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ। -প্রেস বিজ্ঞপ্তি