খাদ্য প্রক্রিয়াজাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় গ্রিস

ইত্তেফাক রিপোর্ট

গ্রিসের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত (ভারতের দিল্লী ভিত্তিক) গ্রিসের রাষ্ট্রদূত পানোস কালোজারোপোলস- এর সঙ্গে মতবিনিময়ের সময় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশের বাণিজ্য বেশি না হলেও সামনে প্রচুর সুযোগ রয়েছে। এ সুযোগকে আমরা কাজে লাগাতে চাই।

 

০