আবশ্যক: সরকারী বিধি মোতাবেক পূর্ব ধাওয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: ধাওয়া, উপজেলা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর-এর শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে সঞ্চয়ী হিসাব নং-০২০০০০২৮৪৩৭০৪ অগ্রণী ব্যাংক ভান্ডারিয়া শাখায় ৫০০/- (পাঁচশত) টাকার জমার রশীদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদন করুন। প্রধান শিক্ষক, ০১৭১৪৭২৯২৩৭। সিকে-৩৪১
আবশ্যক: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, জামালপুর সদর, জামালপুর-এ স্নাতক (সম্মান) বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) চালুর নিমিত্তে ২ জন প্রভাষক আবশ্যক। আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদেরকে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) (অগ্রণী ব্যাংক জামালপুর শাখার অনুকূলে)সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। —অধ্যক্ষ, শজিডিক। সিকে-৩৪৭
আবশ্যক: ঢাকার সন্নিকটে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়, পোঃ ধল্লা বাজার, উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ এ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে গণিত, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও ভূগোল বিষয়ে একজন করে মোট চারজন, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি (সম্মান), এমএসসি শিক্ষক আবশ্যক। আগামী ১৯-০২-২০১৯ তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ সকাল ১০টায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বেতন আকর্ষণীয়। প্রধান শিক্ষক, ০১৭৪৯২৯২৯৮৫। সিকে-৩৪৩