মিয়ানমারের চার বিদ্রোহী গোষ্ঠীকে নিষিদ্ধ করল ফেসবুক

রয়টার্স

‘বিপজ্জনক সংগঠন’ এর তকমা দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত চার বিদ্রোহী গোষ্ঠীকে সোশ্যাল নেটওয়ার্কে নিষিদ্ধ করে তাদের অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে ফেইসবুক এ খবর জানিয়ে বলেছে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া খবর ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধি রোধে তারা এ ব্যবস্থা নিয়েছে।

গত আগস্ট থেকে ফেসবুক মিয়ানমার সেনাবাহিনী সংশ্লিষ্ট বা দেশটিতে ভুয়া খবর ছড়ায় এমন শতাধিক অ্যাকাউন্ট, পাতা ও গ্রুপকে তাদের নেটওয়ার্ক থেকে মুছে দিয়েছে বলেও জানায়। নৃশংস এবং বিদ্বেষমূলক স্ট্যাটাস, ছবি ও ভিডিও ছড়িয়ে দাঙ্গায় উসকানি দিতে মিয়ানমারে ফেসবুক ব্যাপক হারে ব্যবহার করা হয়। শুধু নৃশংসতাকে উসকে দিতে গত কয়েক বছরে দেশটিতে ফেসবুকের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ ধরনের পোস্ট প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ফেসবুক কর্তৃপক্ষকে দারুণভাবে সমালোচিত হতে হয়েছে। নিষিদ্ধ ঘোষিত দলগুলো হলো: দ্য আরাকান আর্মি, দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি, কাচিন ইনডিপেনডেন্স আর্মি এবং দ্য তা’য়াং ন্যাশনাল লিবারেশন আর্মি।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, “এই সংগঠনগুলোর বিরুদ্ধে মিয়ানমারে সাধারণ মানুষের ওপর হামলা এবং নৃশংসতা ছড়িয়ে দেওয়ার পরিষ্কার প্রমাণ আমাদের হাতে আছে।