শোক সংবাদ

রত্না রানী পাল

মাসিক জ্যোতির্ময় এর প্রকাশক, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের সংবাদকর্মী এস প্রকাশ পালের মা রত্না রানী পাল (৬২) গত মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর গ্রামের পালপাড়ায় নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি বেশ কিছুদিন যাবত্ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। তিনি স্বামী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল দুপুরে পারিবারিক শ্মশানে তার দাহকার্য সম্পন্ন হয়।

রত্না রানী পালের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, কাউন্সিলর কফিল উদ্দিন খান, শৈবাল দাশ সুমন, জহরলাল হাজারী, নীলু নাগ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব কাজী মহসিন, জ্যোতির্ময় পরিচালনা পর্ষদ, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত, বোয়ালখালী প্রেসক্লাব, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সিনিয়র সহসভাপতি তপন চক্রবর্তী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম শাখার সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রব মাসুম, সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌরাঙ্গ দে, সাধারণ সম্পাদক বিমল কান্তি দে প্রমুখ।

তোফাজ্জল হোসেন মাষ্টার

সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা ও আদমজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মাষ্টার (৭৮) বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . .  রাজিউন)। তিনি এক মেয়ে, ৫ ছেলে, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন আদমজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করেছেন।  নামাজে জানাজা শেষে তার লাশ আদমজী কবরস্থানে দাফন করা হয়েছে।      

খোরশেদ উদ্দিন

নেত্রকোনার মদন উপজেলার রি-জীনিয়াস কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিপুলের বাবা চানগাও শাহপুর পশ্চিম পাড়া গ্রামের খোরশেদ উদ্দিন (৮০) বুধবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

শাহজাহান মজুমদার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাহজাহান মজুমদার (৭২) হূদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ....... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এবং উপজেলা আওয়ামী লীগ, শিক্ষক সমিতিসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।