মৃত্যুবার্ষিকী

খায়রুল কবির

আজ সাংবাদিক ও ব্যাংকার খায়রুল কবিরের বাইশতম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরে মারা যান। তিনি ছিলেন দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম আজীবন সদস্য। ব্যাংকিং ক্ষেত্রে কবির ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়া তিনি ইউনাইটেড ব্যাংক অফ পাকিস্তানের তদানীন্তন পূর্ব পাকিস্তানের দায়িত্বে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তান শিল্প ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং আমেরিকান ব্যাংকার্স এসোসিয়েশনের ফেলো ছিলেন।