মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও সফল প্রশিক্ষক হিসেবে বিশেষ অবদান রাখায় সাবেক জাতীয় ক্রীড়াবিদ, মানিকগঞ্জ জেলা গ্রীন ক্লাবের চেয়ারম্যান, শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি ও কলামিস্ট মোঃ আলতাফ হোসেনকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। আলতাফ হোসেন সিঙ্গাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক। সম্প্রতি সিঙ্গাইর সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক মিলাদ ও নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্রাম হোসাইন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন মোঃ আলতাফ হোসেনের হাতে সম্মাননা পদক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান, মোঃ সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, হাজী আব্দুল বারেক খান, পীরজাদা আবু নঈম মোঃ বাশার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান প্রমুখ।