গাজীপুরে ২২ মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী মোঃ কায়েসকে (৩৭) গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র, মাদক, হত্যা, মারামারি, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন। গ্রেফতারকৃত কায়েস সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা পূর্বপাড়া এলাকার মোঃ সাদেকের ছেলে।