গির্জার যাজকরা নানদের যৌন নিপীড়ন করেন এমনকি যৌনদাসীও করে রাখেন বলে স্বীকার করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে এক ঐতিহাসিক সফরে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এধরনের কথা পোপ এই প্রথম বললেন। তিনি বলেন, ‘যৌন নিপীড়নের সমস্যার মূলে রয়েছে নারীদের দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করা। গির্জার পক্ষ থেকে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও এখনো যৌন নিপীড়নের ঘটনা ঘটছে বলে জানান পোপ। গির্জাগুলোকে এ ধরনের কেলেঙ্কারির বিষয়ে সজাগ থাকতে তিনি আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গির্জায় যাজকদের হাতে শিশু ও কিশোরদের যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। ভ্যাটিকান কর্তৃপক্ষ যৌন নিপীড়নের অভিযোগে বেশ কয়েকজন যাজক ও বিশপকে বরখাস্ত করেছে বলে জানান পোপ। বিবিসি।