প্রকাশ্যে এলেন ‘মধু হই হই’ গানের মূল শিল্পী

নানা শিল্পীর কণ্ঠে ফেরা চট্টগ্রামের আঞ্চলিক গান ‘মধু হই হই’র প্রকৃত শিল্পী আবদুর রশীদ মাস্টার প্রকাশ্যে এসেছেন। একই সাথে তুমুল জনপ্রিয় এই গানটির পেছনের গল্প এবং তার ক্ষোভের কথাও জানিয়েছেন। প্রেমিকা ‘মীনারা’কে হারিয়ে এক সাধারণ মানুষের ভেতর জেগে ওঠে বিচ্ছেদের সুর। সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রের তীরে বসে তিনি সৃষ্টি করেন একের পর এক গান; হূদয়ের কষ্ট গাঁথেন সুরে ও কথায়।

কিন্তু বাদ্যের তালে তালে তা সবার সামনে গাইতে পারেননি তখনই। জাহাজে করে আসা এক বিদেশি পর্যটক তার গান শুনে উপহার হিসেবে হাতে তুলে দেন ম্যান্ডোলিন। সেই ম্যান্ডোলিন শিখে ২০০৪ সাল থেকে প্রকাশ্যে গান গাইতে শুরু করেন আব্দুর রশীদ মাস্টার। বর্ষাকালে মাছ ধরতে সমুদ্রে যান তিনি আর শীতকালে সেন্ট মার্টিন দ্বীপে আসা পর্যটকদের গান শোনান।