ব্লক মার্কেটে ৭২ কোটি টাকার লেনদেন

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭২ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা। এদিকে ডিএসইতে পিই রেশিও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহালাল ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির মোট ২৯ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএটিবিসি। কোম্পানির ৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৪ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ, বিবিএস কেবলস, গ্রামীণফোন, ইনটেক, প্যারামাউন্ট টেক্সটাইল, এসিআই, আলিফ ইন্ডাস্ট্রিজ, এপেক্স ট্যানারি, বে লিজিং, শাশা ডেনিমস, সুহূদ, সিমটেক্স, এসকে ট্রিমস, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, ইউনাইটেড পাওয়ার ভিএফএস থ্রেড ডাইং, ওয়াটা কেমিক্যাল, সায়হাম কটন, মিরাকল, এমজেএল বিডি, মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স, মেঘনা পেট্রোলিয়াম, ওয়াইম্যাক্স, অলিম্পিক, ওরিয়ন ইনফিউশন, খুলনা পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, লিনডে বিডি, ম্যাকসন্স স্পিনিং, বেক্সিমকো ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, এবং ফাইন ফুডস।