একুশের নতুন বই
ঝিঙেফুল
প্রচ্ছদ ও অলঙ্করণ : মোস্তাফিজ কারিগর। মূল্য: ২০০ টাকা
ওই যে আকাশে ভেসে যায় সাদা মেঘের ভেলা—সেগুলো কোথায় যায়! ঘনঘোর বর্ষার আকাশ যে কালো মেঘে ঢেকে যায়, জগত্ হয়ে আসে অন্ধকার—তারই বা কারণ কী! আবার মেঘহীন রাতের আকাশের দিকে তাকালে মিটিমিটি তারার যে মেলা চোখে পড়ে সেগুলোই বা কী? আকাশ জুড়ে মেঘ জমেছে, বৃষ্টিপাতের তিনটি উত্স, আকাশ জুড়ে মেঘের মেলা, পানির কণার কেরামতি, শিল পড়ে শিল পড়ে, তুষারপাতের সাদা চাদর, শিশির ও কুয়াশা, বিষ্টি পড়ে টাপুর টাপুর, মেঘ মানেই বৃষ্টি নয়, বাদলের ধারা ঝর ঝর, গ্রহের কপালে গ্রহের ফের, মহাবিশ্বের সন্ধানে—বিজ্ঞানের নানা বিষয় সহজ কথায় ছোট ছোট অধ্যায়ে ছোটদের জন্য লিখেছেন বিশিষ্ট বিজ্ঞান-লেখক সাহিত্যিক সুব্রত বড়ুয়া। পাতায় পাতায় ছবি। সম্পূর্ণ চার রঙে ছাপা।