হবিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত ৩ দিনে শায়েস্তাগঞ্জ, অলিপুর, আউশকান্দি এলাকায় বোলডোজারের মাধ্যমে প্রায় ২শ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে জেলা পরিষদের নির্মিত যাত্রী ছাউনি— কোনো কিছুই বাদ পড়ছে না উচ্ছেদ অভিযান থেকে। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।