সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সামছুল আলম প্রকাশ সুমনকে (২৭) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুমন সেনবাগ পৌরসভার ৭নং ওয়ার্ডের ফজল মুন্সি বাড়ির নুরজ্জামান চৌধুরী ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সুমনকে তার নিজ বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ ৫’শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।