ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সরিষা বিনা-৪ ও বিনা-৯ জাতের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে বুধবার ঈশ্বরদীর ইস্তা ও পতিরাজপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আয়োজনে এই সরিষা জাতের উদ্ভাবক ও প্রধান কার্যালয়ের উদ্ভিদস্থ প্রজননবিদ ড. আব্দুল মালেকের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রোকনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন্নাহার। এ সময় বক্তারা বলেন, বিনা-৪ ও বিনা-৯ জাতের সরিষা উচ্চ ফলনশীল এবং জীবনকাল ৮০-৮৫ ও ৭৫-৮০ দিন হওয়ায় এলাকার কৃষকদের মধ্যে উত্সাহের সৃষ্টি হয়েছে।