বগুড়া অফিস
বন্ধ হল চালু, নতুন হল নির্মাণ, সেমিনার ও লাইব্রেরিতে পর্যাপ্ত বই, শিক্ষক ও ক্লাসরুম বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ইউনিয়ন আজিজুল হক কলেজ সংসদের উদ্যোগে এর আয়োজন করা হয়।
কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখার সহ-সভাপতি আরমানুর রশিদ। ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নাদিম মাহমুদ, সহ-সভাপতি আয়েন উদ্দীন, আকতার-উজ-জামান টুটুল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।