বরিশাল অফিস
বরিশালে ভুল চিকিত্সায় এক শিশুর মৃত্যুর অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার রাতে নগরীর সিএন্ডবি রোড ইসলামপাড়া সড়কের আল-আমিনের ছেলে শিশু রিয়ান হাওলাদারের (৬ মাস) মৃত্যু নিয়ে তার পরিবার থানায় অভিযোগ দাখিল করান। ফলে শিশু মৃত্যুর বিষয়ে চিকিত্সকের কোনো গাফিলতি আছে কিনা তা যাচাই করতে হাসপাতাল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিতে প্রধানের দায়িত্বে রয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন, অর্থ ও ভান্ডার) ডা. মো. ইউনুস আলী।
এ ছাড়া সার্জারী বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. সৌরভ সুতার ও শিশু বহির্বিভাগের আবাসিক চিকিত্সক ডা. খান সাইফুল্লাহ পনির।