বিনোদন রিপোর্ট
আজ মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’। তরুণ নির্মাতা শামীমুল ইসলাম শামীম পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কায়েস আরজু। গতবছর সিনেমাটি মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় এটি। এবার সব সংশয় কাটিয়ে ৪৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে।
চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী পরিমণি বলেন, ‘যাক, অবশেষে মুক্তি পেয়েছে এতেই আমি খুশি। আরেকটু দেরি হলে তো ভুলেই যেতাম!’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ৬টি। সিনেমাটির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। পরী-আরজু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।