ইউক্রেনে নির্বাচনের আগে পোরোশেঙ্কোর কঠোর নিন্দা ইয়ানুকোভিচের

এএফপি

ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ তার দেশের পশ্চিমাপন্থি বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর কঠোর সমালোচনা করেছেন। ইয়ানুকোভিচ বলেন, আগামী মাসের নির্বাচনে পোরোশেঙ্কো জালিয়াতি করার পরিকল্পনা করছেন।

মস্কোতে বুধবার এক সংবাদ সম্মেলনে ইয়ানুকোভিচ বলেন, ‘আসন্ন এ নির্বাচনে জালিয়াতি ছাড়া পোরোশেঙ্কোর জয়লাভ করা অসম্ভব। ইউক্রেন কর্তৃপক্ষ এটা করতে সম্ভাব্য সকল শক্তি ব্যবহার করবে।’ তিনি সতর্ক করে বলেন, এ পদে দ্বিতীয় মেয়াদে পোরোশেঙ্কোর বিজয় ইউক্রেনের জন্য নজিরবিহীন পরিণতি বয়ে আনবে। তিনি আরও বলেন, ইউক্রেনে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষ নেবেন না।