ভারতে প্রাণঘাতী সোয়াইন ফ্লু ভাইরাস নতুন করে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি এ ভাইরাসে দেশজুড়ে ২২৬ জনের মৃত্যু হয়েছে। রাজস্থানের পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। আরও দুই হাজার ২৬৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এনডিটিভি
গুজরাটে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবে মারা গেছে ৩০ জন। ভারতের জাতীয় রোগ নির্ণয় কেন্দ্র বা এনসিডিসি জানিয়েছে, চলতি বছর এ দুই রাজ্যে ছয় হাজার ৬০০-এরও বেশি রোগী শনাক্ত করা হয়েছে।