বাংলাদেশে উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী গ্লোবাল এন্টারপ্রেনারশিপ গ্রিড পুরস্কার পেয়েছেন। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এ পুরস্কার দেওয়া হয়। দেশে মাস্টার্স ইন এন্টারপ্রেনারশিপ ইকোনমিক্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করার পাশাপাশি বিদেশে গবেষণামূলক প্রবন্ধ ও দুইটি বই প্রকাশের জন্য ড. মাহবুব আলীকে এ পুরস্কার দেওয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি