ইত্তেফাক রিপোর্ট
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত সচিব (পিএস) মো. কামরুল হাসানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয় বলে সূত্র জানায়। তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) উপসচিব হিসেবে বদলি করে বলা হয়, ৭ ফেব্রুয়ারির (গতকাল বৃহস্পতিবার) মধ্যে বদলীকৃত কর্মস্থালে যোগদান না করলে তিনি বর্তমান কর্মস্থল হতে তাত্ক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।