প্রবাসীদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগর বিশেষ শাখার তত্ত্বাবধানে চালু করা প্রবাসী হেল্পলাইনের মোবাইল ফোন নম্বর- ০১৭৬৯৬৯৪২৩০। এ নম্বরে যে কোনো অভিযোগ ও সমস্যা জানাতে পারবেন এবং সহায়তা চাইতে পারবেন প্রবাসীরা। সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ বা ভাইবারের মাধ্যমেও এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।
গত ২ ফেব্রুয়ারি থেকে চালু করা হয় হেল্পলাইনটি। এ হেল্পলাইনের মাধ্যমে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে। এ ছাড়া সিএমপি’র ফেসবুক (Chittagong Metropolitan Police) পেজেও প্রবাসীরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন। প্রবাসীদের অভিযোগ ও সমস্যা আর সহায়তার ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নিবে সিএমপি প্রশাসন। মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে প্রবাসী চট্টগ্রাম নগরীর ১৬ থানার বাসিন্দারাই এই সুবিধা পাবেন।