চট্টগ্রামে অনিক হত্যা মামলার ৬ আসামি কারাগারে

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে অনিক হত্যা মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে আত্মসমপর্ণ করে জামিন চাইলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন মিন্টু দাশ, রকি দাশ, অপরাজিত, অভি,  দুর্জয় ও অজয়।

২০১৮ সালের ১৮ জুন নগরীর চট্টেশ্বরী এলাকায় মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অনিক নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে খুন করে দুর্বৃত্তরা। ঘটনার পর ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন অনিকের বাবা চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নাছির উদ্দিন। মামলার আসামিরা হলেন কথিত যুবলীগ নেতা মহিনউদ্দীন তুষার, মিন্টু, ইমরান শাওন, জোনায়েদ আহম্মদ ইমন, জোবায়েদ আহম্মদ শোভন, রকি, অপরাজিত, অভি, বাচা, এখলাছুর রহমান প্রকাশ এখলাছ, দুর্জয় এবং অজয়।