সরিষার ভালো ফলনে খুশি কৃষাণীরা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ):ক্ষেত থেকে সরিষা নিতে ব্যস্ত সময় পার করছেন আড়াইহাজার উপজেলার কৃষাণীরা। এ বছর আড়াইহাজার উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। তাই কৃষাণীদের মুখে ফুটেছে হাসি।  উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির জানান, এবার উপজেলার ৩২টি ব্লকে ৩ হাজার ৫শ হেক্টর সরিষার লক্ষামাত্রা নির্ধারিত ছিল। আর উত্পাদন হয়েছে ৩ হাজার ৭শ হেক্টর জমিতে। তিনি আরো জানান, আবহাওয়া অনুকূল থাকায়, রোগ বালাই না হওয়ায় সরিষার এ্ত ফলন হয়েছে।  ছবিটি উপজেলার উচিত্পুরা ইউনিয়নের বিজয় নগর থেকে তোলা —মাসুম বিল্লাহ